সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এখনো আটকে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ থাকলেও মামলাজনিত জটিলতার কারণে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে সরকার কাজ করছে। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন সেই উদ্যোগেরই প্রথম ধাপ। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ২০ জুলাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শিক্ষাক্ষেত্রে ইতিবাচক মানসিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কিছু মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেক ভালো উদ্যোগও বাধাগ্রস্ত হয়। তাই শিক্ষা উন্নয়নে সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে।

পরীক্ষা কেন্দ্রসংক্রান্ত জটিলতা কমাতে সরকারের নতুন পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, প্রতি চারটি ইউনিয়নের জন্য একটি করে পৃথক পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মূল্যায়ন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র র‌্যান্ডমভাবে যাচাই করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নম্বর দিয়ে দিলো কিনা।

প্রশ্নফাঁস রোধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এ চক্র ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রশ্নফাঁস ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভেতরে আলাদা কোনো শিক্ষা কাঠামো গড়ে উঠতে দেওয়া হবে না। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সমন্বয় রেখে পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়নে কাজ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, বরং মূল্যবোধসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯