বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয় : জুনায়েদ বাবুনগরী

হেফাজতের ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় বিয়ের ঘটনা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এ বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য নাই বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এমন মন্তব্য করেন বাবুনগরী।

তিনি আরও জানান, মামুনুল হকের ২য় বিবাহ শরীয়ত সম্মত। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এদিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেফতারের বিষয়টি সভায় আলোচনার এজেন্ডা হিসেবে রয়েছে। এ ছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে। তা ছাড়া মাদ্রাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানান তিনি।

হেফাজতের একটি সূত্র জানিয়েছে, সংগঠনের জামায়াতপন্থি নেতারা মামুনুল হককে স্বপদে বহাল রাখার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। তবে অন্যরা মামুনুল হকের সাম্প্রতিক কর্মকাণ্ডকে তার ‘ব্যক্তিগত’ বিষয় হিসেবে দেখছেন। একই সঙ্গে তার এমন কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে মামুনুল হককে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় রাখার পক্ষেও মত দিয়েছেন।

উল্লেখ্য, ২৬ থেকে ২৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী, পটিয়া, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ দেশের কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আসামি করে মামলা হয়। ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করে স্থানীয় লোকজন। তখন মামুনুল দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

মামুনুল ইস্যু নিয়ে হেফাজতে ইসলামের নেতাদের বিব্রত হতে হচ্ছে। কেন্দ্রীয়ভাবে সংগঠনের অবস্থান পরিষ্কার করা দরকার বলেও হেফাজত মনে করছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক