সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাহফুজের অনুরোধে কর্মসূচি স্থগিত করলো পল্লী বিদ্যুৎ সমিতি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম (এজিএম)।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবি দেওয়া বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেওয়াসহ কোন প্রকার হয়রানি না করার আশ্বাস দেওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পবিস।
এছাড়াও আরইরিব চেয়ারম্যানের অপসারণ এবং দুই দফা দাবি বাস্তবায়নে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়। এবং ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় ৬১টি সমিতিতে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানায় সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাখ লাখ গ্রাহক।

উল্লেখ্য, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীরা।

একই রকম সংবাদ সমূহ

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীরবিস্তারিত পড়ুন

  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি
  • আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন? জবাবে যা বললেন তাজুল ইসলাম
  • যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন