বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র টক ‘দায় যার জবাব তার’ শীর্ষক অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব 

মাাফুজাকে ধর্ষণের বিচার হাসিনা করেনি, বিশ্বের ইতিহাসে  আমাকে ৭০ বছরের সাজা দিয়েছে-সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা

মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি  হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যে মাফুজাকে ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন, সেই মাফুজাকে ধর্ষণের  ঘটনার বিচার তিনি করেননি। উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগকে  প্রভাবিত করে আমাকে ৭০ বছরের কারাদন্ড দিয়েছেন। কিন্তু ওই দিন আমাকে  সাতক্ষীরাতেই ছিলাম না। ঢাকায় ছিলাম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে সাতক্ষীরা সাংবাদিক  কেন্দ্র টক ‘দায় যার জবাব তার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন।  এসময় ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের কারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, ২০০৮ সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে পূর্বপরিকল্পিত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে তৎকালীন সেনা সমর্থিত সরকার। সাতক্ষীরা জেলা বিএনপির গ্রুপিং ও মৎস্যজীবী দলের নেতা আমান হত্যা প্রসঙ্গে

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সাবেক ভিপি আমানুল্লাহ আমান হত্যার  ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চাই। একই সাথে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনায় সাংবাদিকদের না জড়ানোর বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী অপরাজনীতির সাথে জড়িত হলে তার ছাড় দেওয়া হবে না । জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করলে সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র টকের সমন্বয়ক এসএম বিপ্লব হোসেন ও সমন্বয়ক রিজাউল করিমসহ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান