মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

বাংলাদেশের মিডিয়া সেন্সরশিপ সম্পর্কে ইন্ডিয়া ডটকমের সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘কিছু ভারতীয় গণমাধ্যম তাদের বিভ্রান্তিকর তথ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। আবারো তারা অন্তর্বর্তী সরকার সম্পর্কে এমন জঘন্য দাবি করছে, বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই।’

ভারতীয় গণমাধ্যমে এবার দাবি করা হচ্ছে যে, দরিদ্রদের জন্য যোদ্ধা হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূস সেন্সরশিপের এক ভয়াবহ অভিযান শুরু করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবেদনে কোনো সূত্র উদ্ধৃত করা হয়নি এবং কোনো বিবরণ অন্তর্ভুক্ত করা হয়নি।’

বিবৃতিতে জানানো হয়- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা বর্তমান গণমাধ্যমের ওপর সেন্সরশিপের কোনো প্রক্রিয়া শুরু করেনি এবং এ ধরনের কোনো ইচ্ছাও তাদের নেই।

বিবৃতিতে আরও বলা হয়- মন্ত্রণালয় অধ্যাপক ইউনূসকে আরও জানিয়েছে যে, তারা হাসিনার শাসনামলের কিছু বিতর্কিত কনটেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়ে দিয়েছে এবং সহিংসতা উসকে দিতে পারে এমন মিডিয়া কনটেন্ট অপসারণের জন্য তারা যথাযথ ও আইনি দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
  • গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর