বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিরপুরে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের পল্লবীতে রামিসার বাসভবনে পৌঁছান।

সচিবালয়ে চলমান মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে মিরপুর পল্লবীতে ছুটে যান। সেখানে তিনি রামিসার শোকার্ত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।
প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং দোষীদের কঠোর বিচারের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ সেকশনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিরপুরের সাধারণ মানুষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার আশার আলো হিসেবে দেখছেন।
তারা আশা করছেন, সর্বোচ্চ পর্যায়ের এই হস্তক্ষেপে মামলাটির বিচারকাজ দ্রুত সম্পন্ন হবে এবং শিশু রামিসা হত্যার নেপথ্যে থাকা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ