শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মির্জা ফখরুল-জিএম কাদের এক টেবিলে

বিয়ে করেছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস। গত শুক্রবার রাতে নতুন জীবনের যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীর সঙ্গে।

রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ের অনুষ্ঠান হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাসহ ইলিয়াস আলীর আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

এই বিয়ের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

মির্জা ফখরুল ও জিএম কাদেরের সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘অনুষ্ঠানে দুই জাতীয় নেতার সাক্ষাতে মূলত কুশল বিনিময় হয়েছে। ’

অনুষ্ঠানে মির্জা ফখরুল, জি এম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগম, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপির আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, ইশরাক হোসেন, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ অনেকেই।

এর আগে আবরার ইলিয়াসের গায়ে হলুদের অনুষ্ঠানেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ২৩ আগস্ট আবরার-তাসনিমা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। বিয়ের কার্ডে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীরের নাম উল্লেখ রয়েছে।

তাসমিনা শাহতাজ ও আবরার দুইজনেই লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ‘ল পাস করেন। কনের বাবা ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরী ঢাকায় থাকেন।

তবে, গ্রামের বাড়ি চাঁদপুরে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গাড়ি চালকসহ রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। মাঝে তার সন্ধান দাবিতে অনেক কর্মসূচি পালন করা হলেও আজও তার খোঁজ মেলেনি। তিনি যখন নিখোঁজ হন তখন তার বড় ছেলে আবরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। আবরারও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

তিনি দলটির মানবাধিকারবিষয়ক উপকমিটির সদস্য।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল