সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মীরজাফরের জায়গায় খন্দকার মোস্তাক, ইয়ার লতিফের জায়গায় জিয়াউর রহমান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৭৫৭ সালে পলাশী যুদ্ধে সেনাপতি মীরজাফর, ইয়ার লতিফ, রায়বল্লভ ও জগৎশেঠদের বিশ্বাসঘাতকতায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বাংলার ইতিহাসে এই বিশ্বাসঘাতকতার পুনরাবৃত্তি হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ এর ঐতিহাসিক বঙ্গভবনে। ওই দিন সেনাপতি মীরজাফরের জায়গায় বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেনাপতি খন্দকার মোস্তাক। ইয়ার লতিফের জায়গায় বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান।’

বুধবার (১৮ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের খুনিদের শক্তি ও সাহস যুগিয়েছেন। জিয়ার সহযোগিতা ও সমর্থন না থাকলে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানোর দুঃসাহস খুনিদের ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘অমি আজো বলি, বার বার বলি, ১৫ আগস্টের মঞ্চের খুনিদের জিয়াউর রহমান শক্তি ও সাহস যুগিয়েছেন। ওই দিন ডালিমকে মেজর জিয়া বলেছিলেন, ওয়েল ডান, ইউ ডান এ গ্রেট জব। এই ইতিহাস বড় বেদনার ইতিহাস।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড পৃথিবীতে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে করা হয়। ব্রুটাসের বিশ্বাসঘাতকায় প্রাণ হারান রোমান সম্রাট জুলিয়াস সিজার। তার ছুরিকাঘাতে সিঁড়িতে গড়াতে গড়াতে রক্তাক্ত প্রাণহীন হয়েছিলেন রোমান সিজার। কফিনে রক্ষিত মরদেহকে সামনে রেখে লাখ লাখ শোকাহত রোমবাসীর সামনে সেদিন সদ্য ক্ষমতাসীন মার্ক এন্টনি যে আবেগময় বক্তব্য দিয়েছিলেন জুলিয়াস সিজারের মৃত্যুর পর উইলিয়াম শেক্সপিয়ারের কবিতায় সে মর্মস্পর্শী চিত্র উঠে এসেছিল। উইলিয়াম শেক্সপিয়ার কবিতায় বলেন, সিজারের পতন হলো, তুমি আমি আমরা সবাই পতিত হলাম। রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় রক্ত ঝরে, দেশবাসী অনুতাপ করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘৪৬ বছর ধরে আমরাও শোক করছি। শেক্সপিয়ার কবিতার এক জায়গায় বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে সিজার হত্যা সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড। আমি বলি জুলিয়াস সিজার থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডে অবলা নারী টার্গেট হয়নি। অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে হত্যা করা হয়নি। নিষ্ঠুরতা ও নির্মমতার দিক থেকে ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড।’

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী