মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রী পরকীয়ার টানে চার মাস ধরে উধাও

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পরকীয়া প্রেমিকের হাত ধরে চার মাস ধরে উধাও এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় শ্বশুর বাড়ির লোকজন থানায় অভিযোগ করেছেন। তারা এর সুরাহার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু চার মাসেও বাড়ি ফেরাতে পারেননি একসন্তানের জননী ওই গৃহবধূকে।

এদিকে স্ত্রী ঘরে ফিরবে বলে প্রবাসে স্বামী ও দেশে শ্বশুর-শাশুড়ি অপেক্ষার প্রহর গুণছেন।

জানা গেছে, উপজেলার ভোরন্ডা এলাকার দক্ষিণ আফ্রিকা প্রবাসী মনির বেপারীর স্ত্রী পপি বেগম ২০২০ সালের নভেম্বর মাসে এক রাতে তার পরকীয়া প্রেমিক মিরাজকে নিজের ঘরে নিয়ে আসেন। বিষয়টি শ্বশুর-শাশুড়ি ও এলাকাবাসী টের পান। তারা প্রেমিকসহ তাকে ঘরের ভেতর আটককে রাখেন।

পরে বিচার সালিশের জন্য পপির বাবা-মাকে ডেকে পাঠালে এর মধ্যে প্রেমিকের সাথে পালিয়ে যান পপি। এরপর প্রায় চার মাস কেটে গেল, নানাভাবে চেষ্টা করেও তাকে বাড়ি ফেরাতে পারেননি শ্বশুর বাড়ির লোকজন।

মনির-পপি দম্পতির জুনায়েদ নামের ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। শিশু জুনায়েদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় মনির ও তার পরিবার।

মনিরে মা রিনা বেগম বলেন, ‌‘পপি বেগম আমার ছেলে মনিরের স্ত্রী। সে প্রায়ই অন্য পুরুষের সাথে মোবাইল ফোনে কথা বলতো। প্রায় রাতে পরপুরুষ ঘরে নিয়ে আসতো। আমরা না করলে বা বাধা দিলে মিথ্যা মামলার হুমকি দিত। একদিনতো গ্রামবাসী হতেনাতে ধরেই ফেলেছে তার কু-কৃর্তৃর বিষয়।

এখন আমার নাতির জন্য মনটা অনেক খারাপ লাগে।
এ বিষয়ে জানতে পপির বাবার বাড়ীতে গেলে পপির মা পিয়ারা বেগম ঘঠনাট স্বীকার করে জানান, আমার মেয়ে মিরাজ নামের একটি ছেলের সাথে চলে গেছে।

অভিযোগের তদন্তকারী টঙ্গীবাড়ী থানার এসআই সামাদ জানান, সাধারণত এসব অভিযোগের পরপরই ব্যবস্থা নেওয়া হয়। যেহেতু অভিযোগটি কয়েকমাস আগের। এখন সেটি কোন অবস্থায় আছে, তা খুঁজে বের করে দেখে, বলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী