রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মূল অস্ত্র নিয়েই রিয়ালের বিপক্ষে লড়বেন গার্দিওলা

সিটি শিবিরকে শঙ্কাটা ঘিরে ধরেছে গত মাস ধরে।
বার্নলির বিপক্ষে ৫-০ গোলে ম্যাচ জিতেও ঠিক সন্তুষ্ট ছিলেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। থাকবেনই-বা কী করে? আক্রমণভাগে দলের মূল অস্ত্র সার্জিও আগুয়েরো যে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন! শঙ্কা সৃষ্টি হয়েছিল, আগুয়েরো কি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে খেলতে পারবেন? যদিও রিয়ালের মাঠে এর মধ্যে ২-১ গোলে জিতে এসেছে সিটি, তাও, প্রতিপক্ষের নাম যখন রিয়াল মাদ্রিদ, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। তাই, এই ম্যাচের জন্য আগুয়েরোকে বড্ড দরকার ছিল গার্দিওলার।

তবে সেই ম্যাচের আগে দলের সব খেলোয়াড়কে সুস্থ পাবেন বলে আশা প্রকাশ করেছেন গার্দিওলা। এমনকি আগুয়েরোও সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন এই কোচ। সুস্থ হওয়ার জন্য বাড়তি সময় ধরে পরিশ্রম করে যাচ্ছেন তিনি, এটাও জানা গেছে। বাম হাঁটুতে চোট, আর সেই বাম হাঁটুরই বাড়তি যত্ন নিচ্ছেন আগুয়েরো, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। গার্দিওলাও তাই আশাবাদী, ‘আমার মনে হয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সবাই-ই ফিট থাকবে। বেঞ্জামিন মেন্ডি নিষেধাজ্ঞায় পড়েছে, তা ছাড়া আর কারওর কোনো সমস্যা নেই। অনুশীলন করতে গিয়ে কোনো অপ্রত্যাশিত চোটে কেউ না পড়লে বলা যায়, সবাই ফিটই থাকবে।’

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে তাদের ২-১ গোলে হারিয়ে এসেছিল সিটি। গোল করেছিলেন কেভিন ডি ব্রুইনা ও গ্যাব্রিয়েল জেসুস। ওদিকে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটা করেছিলেন ইসকো। পরবর্তী রাউন্ডে উঠতে হলে রিয়াল মাদ্রিদকে তাই মৌসুমের অন্যতম সেরা ম্যাচটাই খেলতে হবে। তার ওপর দলের অনুপ্রেরণাদায়ী অধিনায়ক সার্জিও রামোস খেলতে পারবেন না এই ম্যাচে।

সব মিলিয়ে পাল্লাটা এখনো সিটির দিকেই হেলে আছে। দেখা যাক, রিয়াল মাদ্রিদ অবশেষে সিটি-বাধা পেরোতে পারে কি না!
খেলা ডেস্ক

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর