বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেট্রোরেলে যোগ হতে যাচ্ছে বাড়তি স্বস্তি!

মেট্রোরেলে যোগ হতে যাচ্ছে বাড়তি স্বস্তি! ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন সিক্সে ধীরে ধীরে যুক্ত হচ্ছে রাজধানীর কমলাপুর। ভায়াডাক্টে যুক্ত হচ্ছে একেকটি পিআর। মতিঝিল থেকে শুরু এই কর্মযজ্ঞ।

অন্যদিকে কমলাপুর প্রান্তেও স্টেশনের দুই প্রান্তের কলামের কাজ প্রায় শেষ। পুরো অংশের সার্বিক অগ্রগতি ৩২ ভাগ।

মেট্রোরেল রাজধানীবাসীর যাতায়াতে এনেছে স্বস্তি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিনের যাত্রায় যে স্বস্তি ফিরেছে নগরে, সেখানেই বাড়তি পাওনা কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ। এবার চলছে প্রত্যাশা আর প্রপ্তির সেই নতুন সংযোগের কাজ।

মতিঝিল প্রান্ত থেকে এখন একে একে প্রতিটি পিআর দৃশ্যমান হচ্ছে। এই পথ ধরে একে একে একেকটি পিআরে বসানো হচ্ছে পাইল ও পাইলক্যাপ। এই প্রান্তে ৩৯টি পিআরের মধ্যে ১৯টি এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে শুরু হয়েছে মতিঝিল অংশ থেকে ভায়াডাক্ট বসানোর কাজ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিমান্ড প্ল্যানিং ম্যানেজার (ডিপিএম) মাহফুজুর রহমান বলেন, আমাদের পিআরগুলোর আন্ডারগ্রাউন্ডের কাজ প্রায় শেষ হয়েছে। পিআরগুলোও করেছি; স্টেশনের কাজও শুরু করেছি। এ ছাড়া পাইলক্যাপগুলোও অধিকাংশ সম্পন্ন করেছি। আমরা এখন এই পিআরের ওপর সেগমেন্ট ইরেকশন শুরু করতে যাচ্ছি। অপরপ্রান্ত অর্থাৎ কমলাপুরেও সমানতালে এগিয়ে চলছে স্টেশনের কাজ। তিতাসের সঞ্চালন লাইন অপসারণের পর এরই মধ্যে মাথা তুলতে শুরু করেছে স্টেশনের একেকটি করে কলাম। দুই পাশে ৩০টি কলামের মধ্যে ১৮টি এখন চোখের সামনে। সেক্ষেত্রে মতিঝিল থেকে ভায়াডাক্ট বসিয়ে জোড়া লাগিয়ে কমলাপুর পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে স্টেশনের কাজ।

এ বিষয়ে ডিপিএম মাহফুজুর রহমান বলেন, কাজ একসঙ্গেই করতে হবে। কারণ স্টেশন অগ্রাধিকার রেয়েছে। তাই মূল স্টেশনের কলামগুলো ইতোমধ্যেই সম্পন্ন করেছি। এখন সেই জায়গায় খুব জোরেসোরে আমরা পাইলক্যাপগুলো করছি। পাইলক্যাপগুলো হয়ে গেলেই কলামের কাজ হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, এই অংশের কাজের সার্বিক অগ্রগতি ৩২ ভাগ। ২০২৫ সালের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত কাজ ১ দশমিক ১৬ কিলোমিমিটার বর্ধিতাংশের কাজ শেষ হলেই উত্তরা থেকে মেট্রোরেলে সরাসরি যাওয়া যাবে কমলাপুরে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…