বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয় হাজারের বেশি অনুপস্থিত

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির মধ্যেই আজ শুক্রবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় আবেদন করেও অংশ নেননি ছয় হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে শুক্রবার (২ এপ্রিল) এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন। অর্থাৎ অনুপস্থিত ছয় হাজার ১৮ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিকসহ নানা সমস্যার কারণে প্রতি বছরই কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন। তাছাড়া এবার করোনা সংক্রমণজনিত কারণেও কেউ কেউ অনুপস্থিত থাকতে পারেন।

ডা. এ কে এম আহসান হাবিব বলেন, এ বছর অনলাইনে ভর্তির আবেদনগ্রহণের সময়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধীনে কত সংখ্যক ভর্তিচ্ছুক শিক্ষার্থীর আবেদনগ্রহণ করা হবে, তা উল্লেখ করেই আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। প্রথম কয়েকদিন অধিক আবেদন জমা হওয়ায় পরবর্তীতে বেশ কিছু মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়। তবে অনেক পরীক্ষার্থী নিকটবর্তী পরীক্ষাকেন্দ্র না পেয়ে দ্বিতীয়বার আবেদন করেন। এটিও অনুপস্থিতি বেশি হওয়ার একটি কারণ হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক জানান, সারাদেশে বিভিন্ন কেন্দ্র ও ভেন্যু থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মেডিকেল কলেজ প্রতিনিধিদের প্রহরায় উত্তরপত্র সিলগালা করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে পাঠিয়েছেন। বেশিরভাগ উত্তরপত্র এরই মধ্যে পৌঁছে গেছে। সেগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ টিম গ্রহণ করেছেন। সব উত্তরপত্র এসে পৌঁছানোর পর প্রথমে স্ক্যানার মেশিনে স্ক্যানিং এবং পরে ওএমআর মেশিনে উত্তরপত্র মূল্যায়ণ করে ফল তৈরি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবংবিস্তারিত পড়ুন

  • পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • জুলাই আন্দোলনের দুই বছর : কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা
  • এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
  • বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনোয়ারুল
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল
  • জিডি ও মামলা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
  • জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড