সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদির আশা- বাংলাদেশে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে

ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া প্রায় দেড়ঘণ্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে তার আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ।

খবর এনডিটিভির।

ভাষণে ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি সংখ্যালঘু, হিন্দুরা নিরাপদে থাকবেন। আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হবো।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনীতিক এবং হিন্দু ধর্মালম্বীদের বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

যদিও অনেকের দাবি, কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এসব ঘটনা ঘটেছে। এর পেছনে ধর্মীয় কারণ নেই। ভারতের শাসকদল বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে বাংলাদেশ পরিস্থিতি ঘোলাটে করছে বলেও অভিযোগ রয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভকামনা জানানোর বার্তায়ও মোদি সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন।

চলমান অবস্থায় বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃত্ব সব ধরণের সহিংসতা থেকে নেতাকর্মীদের সতর্ক করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি