মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান দেশটির উপ-প্রধানমন্ত্রী।

বুধবার শুধু একদিনের জন্য এই দায়িত্ব পালন করবেন ৭০ বছর বয়সি অভিজ্ঞ থাই নেতা সুরিয়া জুংরুংরুয়াংকিত। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন সুরিয়া। সূত্র: এএফপি।

যোগাযোগমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে তার কর্মদিবস শুরু করেন ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে। ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়।

মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর উদযাপন করতে যাচ্ছেন তিনি, সে কার্যালয়ের দায়িত্বে ৯৩ ঘণ্টাও থাকছেন না ‘এক দিনের প্রধানমন্ত্রী’ সুরিয়া।

ওই অনুষ্ঠানে সাংবাদিকরা এ বিষয়টি নিয়ে সুরিয়ার মনোভাব জানতে চাইলেও তিনি এ প্রসঙ্গে কোনো প্রশ্নের জবাব দেননি।

তিনি জানান, তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো ‘একটি কাগজে সই করা’, যার মাধ্যমে বৃহস্পতিবার তার উত্তরসূরির কাছে যথাযথভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনীতিক বিবাদে জড়িয়ে মন্ত্রীদের জন্য নির্ধারণ করা নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন করেছেন পেতংতার্ন, এমনটা সন্দেহ করার জন্য ‘যথেষ্ঠ পরিমাণ কারণ’ সম্পর্কে তারা অবগত আছে। এই আনুষ্ঠানিক অভিযোগ এনে তার প্রধানমন্ত্রিত্ব স্থগিত করে আদালত।

তবে এটি আনুষ্ঠানিক অভিযোগ হলেও মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়, মূলত কম্বোডিয়ার নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পরই পেতংতার্নের পদত্যাগের দাবি তীব্র আকার ধারণ করে। পেতংতার্ন ওই ফোনালাপে হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেছেন। এ নিয়ে দেশটির জনসাধারণের মনে ক্ষোভ জন্ম নেয়।

থাই গণমাধ্যমে ‘রাজনীতির হাওয়া যেদিকে যায়, সেদিকে সব সময় থাকার’ সুনাম অর্জন করেছেন অভিজ্ঞ রাজনীতিবিদ সুরিয়া। বিশেষত, যখন যে দল সরকারে থাকে, সে দলের প্রতি আনুগত্য প্রকাশের জন্য তিনি পরিচিত।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সুরিয়ার শেষ কাজ হবে মন্ত্রিসভায় রদবদল প্রক্রিয়ার দেখভাল করা, যা পেতংতার্নকে বরখাস্তের আগেই নির্ধারণ করা ছিল।

বৃহস্পতিবার মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই।

ক্ষমতাসীন দল ফেউ থাই পার্টি মঙ্গলবার দিনের শেষে জানায়, মন্ত্রিসভায় রদবদলের পর ফুমথাম সহকারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন, যা পদমর্যাদায় উপ-প্রধানমন্ত্রীর চেয়ে উপরে। এ কারণেই মূলত ‘এক দিনের মাথায়’ দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন সুরিয়া।

এতদিন সিনেমার গল্পে এক দিনের প্রধানমন্ত্রিত্বের কথা শোনা গেলেও এর বাস্তব উদাহরণ আধুনিক সময়ে খুব বেশি নেই।

আজ দিনের শেষে জানা যাবে সুরিয়া কি গৎবাঁধা কাজ করেই তার প্রধানমন্ত্রিত্ব শেষ করবেন, না নতুন কোনো চমক দেখাবেন!

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান