বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে চলা ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির যৌথ ঘোষণা’ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের তিন বৃহত্তম পরমাণু শক্তিধর দেশের নেতাদের মধ্যে ইতিহাসের প্রথম এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় তিন নেতা দৃঢ়ভাবে উল্লেখ করেছেন যে, ‘পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এ ধরনের যুদ্ধ কখনোই লড়া উচিত নয়।’ পারমাণবিক ঝুঁকি হ্রাস ও অস্ত্র বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার পাশাপাশি ওই ঘোষণায় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোরও অঙ্গীকার করা হয়েছে, যাতে বৈশ্বিক জ্বালানি প্রবাহ স্থিতিশীল থাকে। এ ছাড়া ঘোষণায় জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারের অপব্যবহার রোধের বিষয়েও একমত হয়েছেন তিন নেতা।

বৈঠকটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হয়েছে। তার ভাষায়, ‘সেই অর্থে এবং আরও নানাভাবে আমরা সত্যিই ইতিহাস গড়ছি।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আঞ্চলিক বিভিন্ন সংকট, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সমাধানে তিন দেশের স্বার্থের মধ্যে মিল রয়েছে। ইরান ও ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় যে প্রভাব পড়েছে, সেটিও আলোচনায় স্থান পেয়েছে বলে জানান তিনি।

বৈঠকের শুরুতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আনেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সামনে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসে কাজ করার বিশেষ সুযোগ রয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় একটি প্রস্তাবনা ও চারটি অনুচ্ছেদ রয়েছে। এতে জাতিসংঘের সংস্কার, বিশ্বব্যাপী মানুষের কল্যাণে পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানো এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে নিজ নিজ এখতিয়ার অতিক্রম কিংবা ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

ঘোষণার শেষ অনুচ্ছেদে পারমাণবিক যুদ্ধ নিয়ে তিন দেশের অভিন্ন অবস্থান তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সুযোগ নেই এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পাশাপাশি পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার রোধে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ।

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের আগস্টের পর এই প্রথম মুখোমুখি হলেন দুই নেতা। বৈঠকের শুরুতে ৮০ বছর বয়সী ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে ৭৪ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে।’

পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একান্ত বৈঠক করেন ট্রাম্প। বিমানবন্দরে শি জিনপিংয়ের উষ্ণ অভ্যর্থনা প্রসঙ্গে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁদের সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের।

এদিকে বুধবার পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। বৃহস্পতিবার তিনি চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তবে শেনচেনে শি জিনপিংয়ের সঙ্গে তার কোনো একান্ত বৈঠক হয়নি।

মতপার্থক্য থাকা সত্ত্বেও এপেক সম্মেলনের আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন ট্রাম্প, শি ও পুতিনসহ বিভিন্ন দেশের নেতারা। এ সময় তাদের সবার পরনে ছিল সম্মেলনের বিশেষ স্কার্ফ।

একই রকম সংবাদ সমূহ

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকেবিস্তারিত পড়ুন

ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি

চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক।বিস্তারিত পড়ুন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকেবিস্তারিত পড়ুন

  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়