ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি


চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। এ বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ সময় সংবেদনশীল ইস্যুতে একে অপরের স্বার্থের সীমারেখা অতিক্রম করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তিনি এ কথা বলেন।
পুতিন ও ট্রাম্পকে শি বলেছেন, ‘সংবেদনশীল ইস্যুতে বড় শক্তিগুলোর একে অপরের স্বার্থের সীমারেখা অতিক্রম করা উচিত নয়।’
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, নেতাদের উচিত একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
এর আগে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়, শি ট্রাম্পকে বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বড় ধরনের অবনতি এড়াতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচিত ‘সঠিক কাজটি’ করা।
সূত্র: আল জাজিরা
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকেবিস্তারিত পড়ুন

১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদেরবিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
চীনের শেনজেনে এক জমকালো নৈশভোজের আগে লালগালিচায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছেবিস্তারিত পড়ুন


