ডিসেম্বরে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি


মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ডিসেম্বরের রেগুলার কর্মসূচির সঙ্গে ওই মাসে এবার নতুন করে দুটি কর্মসূচি দিয়েছে দলটি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।
রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এছাড়া ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।
দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নবিস্তারিত পড়ুন

মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী
আদালতে মামলার চাপ কমাতে এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে দেশেরবিস্তারিত পড়ুন

বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচিবিস্তারিত পড়ুন


