বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বৃহষ্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর সকাল ৭টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তি যোদ্ধা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও সর্বস্তরের জনসাধারণ।
এরপর পুলিশ, আনছার, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টিনন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও মাজার জিয়ারত, রক্তদান কর্মসূচি, বীর মুক্তিযোদ্ধাদের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ