বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের কেশবপুরে মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা

যশোরের কেশবপুরে রাসেল হোসেন (২২) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ির শ্রীপুর-টেপার মাঠ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রাসেল চুকনগরে যান। সেখান থেকে দুজন যাত্রী নিয়ে সাগরদাঁড়ি যাচ্ছিলেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়িতেও ফেরেননি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি মাঠে একটি মরদেহ পড়ে আছে। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস ঝুলে থাকার পর অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু