মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে জেলা যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে বাড়ির সামনে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে (৫২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় তার নিজ বাসভবনের সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে স্ত্রীকে সাথে নিয়ে দাঁড়িয়ে ছিলেন বদিউজ্জামান ধ্বনি।

এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপরে আক্রমণ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ধনির কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে এবং উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, যুবদলের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের খবরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট এন কে আলম বলেন, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি