মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, দু’দিনেই গ্রেফতার কয়েকশ অবৈধ অভিবাসী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতেই ৫৩৮ জন অভিবাসীকে গ্রেফতার এবং আরও কয়েকশ মানুষকে নির্বাসিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন।

লেভিট বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন ‘অবৈধ অভিবাসী অপরাধীকে’ গ্রেফতার করেছে। আরও কয়েকশ মানুষকে সামরিক প্লেনে করে নির্বাসিত করা হয়েছে। তিনি বলেন, ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান শুরু হয়েছে। প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এ সম্পর্কিত একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন।

তবে নিউয়ার্ক শহরের মেয়র রাস জে বারাকা বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমসের (আইসিই) এজেন্টরা একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নথিপত্রবিহীন বাসিন্দাদের এবং নাগরিকদের গ্রেফতার করেছে, যা আদালতের অনুমতি ছাড়া করা হয়েছে।

তিনি অভিযোগ করেছেন, এই অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক মার্কিন সেনাও রয়েছেন। এটি একটি ‘মারাত্মক অসাংবিধানিক’ কাজ।

আইসিই জানিয়েছে, মোট ৫৩৮ জনকে গ্রেফতার এবং ৩৭৩ জনের বিরুদ্ধে ডিটেনশন নির্দেশনা জারি করা হয়েছে।

নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার ও অ্যান্ডি কিম বলেন, এ ধরনের পদক্ষেপ আমাদের কমিউনিটিতে ভয় সৃষ্টি করে। আমাদের ভঙ্গুর অভিবাসন ব্যবস্থার জন্য সমাধান প্রয়োজন, ভয়ের রাজনীতি নয়।

এর আগে, ট্রাম্প দায়িত্বগ্রহণের প্রথম দিনেই দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ জারি করেছেন এবং অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি ‘রিমেইন ইন মেক্সিকো’ নীতি ফের কার্যকর করারও পরিকল্পনা করছেন, যার ফলে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতেই থাকতে হবে।

ট্রাম্প দাবি করেছেন, অবৈধ অভিবাসীরা মার্কিনিদের ‘রক্ত দূষিত’ করছে। অনেকের মতে, তার এ ধরনের মন্তব্য নাৎসি জার্মানির ভাষণের স্মৃতি ফিরিয়ে এনেছে।
সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার