সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পাক সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলার ৩৮তম দিনে ইরানকে ঘিরে চলমান সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে রাতভর আলোচনা করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সোমবার (৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানায়, ইরানে সহিংসতা বন্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর আগেই চুক্তি না হলে তেহরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও সম্ভাব্য সমঝোতা নিয়ে কথা বলেন তিনি।

প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় দুই ধাপের রূপরেখা রয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং পরবর্তী ধাপে একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটানোর কথা বলা হয়েছে।

তবে ইরান সাময়িক যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে আপত্তি জানিয়েছে। রয়টার্সকে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নতুন করে কোনো সময়সীমা বেঁধে দেওয়াও তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়।

এর মধ্যে ট্রুথ সোশালে এক সংক্ষিপ্ত বার্তায় ডোনাল্ড ট্রাম্প নতুন সময়সীমার ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা। তার ওই বার্তার পর ধারণা করা হচ্ছে, ইরানকে চুক্তিতে আসতে বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান হামলার তীব্রতা বাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সোমবারও হামলার খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাতে দ্রুত সমাধান না এলে এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর আরও গভীরভাবে পড়তে পারে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা

বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্যবিস্তারিত পড়ুন

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন