সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে সাতক্ষীরায় যুব সম্মেলনে গাজী নজরুল

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে কোন যুবক বেকার থাকবে না। বেকারত্বের অভিশাপে কোন যুবককে আত্মহত্যা করতে হবে না। চাকরি পাওয়ার জন্য কোন দুষ্ট লোকের কাছে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কাউকে কারও দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জামায়াতের উপজেলা যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।

উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জামাল ফারুক এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজাহারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মাওলানা আব্দুল গাফফার, বিষ্ণুপুর ইউনিয়নের যুব বিভাগ সভাপতি আব্দুর রহিম, মথুরেশপুর ইউনিয়নের যুব বিভাগের মনিরুল ইসলাম, রতনপুর ইউনিয়নের আমিনুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের আমিরুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের আমীরুজ্জামান,তারালী ইউনিয়নের আবু তাহের মোঃ সেলিম, নলতা ইউনিয়নের মোঃ আসাদুজ্জামান, কৃষ্ণনগর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুর রহমান প্রমুখ। ¬
সম্মেলন প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চায় যেখানে আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে। সেখানে মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না। যে যার ন্যায্য পাওনা হাতে পেয়ে যাবে। যুবকদের হাতে কাজ তুলে দেয়া হবে। আদর্শ জাতি গঠনে যুবকরা ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী