শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেভাবে ‘সুজন মাঝি’ থেকে ‘নৌকার মাঝি’ হলেন ফেরদৌস

চলতি বছরের ৮ সেপ্টেম্বরে মুক্তি পায় চলচ্চিত্র ‘সুজন মাঝি’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় দেখা যায় নায়ক ফেরদৌসকে। নায়ক তো অভিনয়ই করবেন, তবে ফেরদৌসের জন্য ‘সুজন মাঝি’টা বিশেষই বলা যায়। কারণ চলতি বছর তাঁর এই একটি চলচ্চিত্রই পর্দায় পেয়েছেন ফেরদৌস ভক্তরা। নায়ক বেশ ব্যস্ত ছিলেন নৌকা সামলাতে। সেই কাজেই সুফল এলো একেবারে হাতে-পাতে। এ বছরই ঘোষণা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মাঝিদের নাম। আর সেখানে বেশ জ্বলজ্বলে এই চিত্রনায়ক।

রোববার নাম ঘোষিত হওয়ার আগে গতকাল ফেরদৌস কথা বলেন ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে আমি সবসময় কাজ করেছি। নৌকার টিকিট পেলাম কি পেলাম না, এটা বিষয় নয়। দলীয় আনুগত্যের সঙ্গেই আমি বেশ ক’বছর ধরে তাঁর সাথে কাজ করছি, আওয়ামী লীগের হয়ে কাজ করছি; প্রচারণায় অংশ নিচ্ছি। আমি নিজেকে আওয়ামী লীগের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করি। অভিনয়ের পাশাপাশি নৌকার প্রতীক নিয়ে দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে ছুটে বেড়িয়েছি। তাঁর ওপর আমার অগাধ আস্থা-বিশ্বাস।’

ফেরদৌসের এই ছুটে বেড়ানোটা বেশ পুরনো। তবে গত জাতীয় নির্বাচনে (২০১৮) আদাজল খেয়ে নেমেছিলেন। ২০১৪ সালেও ছিলেন সরব। এমনকি ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের প্রচার করে সমালোচনায় পড়েছিলেন ফেরদৌস।

ফেরদৌসের চলচ্চিত্র জগতের আসার সময় কলকাতার একটা সংশ্লেষ ছিল। কলকাতা-ঢাকা যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন এপার-ওপার দুই বাংলাতেই। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন ফেরদৌস। এই আসনের মধ্যে আছে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা।

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস। ১৯৯৭ সালে ছবিটি পরিচালনা করেন ছটকু আহমেদ। এরপর ১৯৯৮ সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী ‘আমারে চায় না’ ছবির মধ্য দিয়ে।

‘মিট্টি’ নামে একটি বলিউড ছবিতেও তাঁকে দেখা গেছে। ফেরদৌস তাঁর ক্যারিয়ারে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়