সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে নৌকা ডুবে গেছে সে নৌকা আর ভাসবে না: হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি, যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হাসনাত বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল। সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে।

তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি, সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। যেন পরে রাজনৈতিকভাবে বা কোনোভাবেই আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি প্রস্তাব দিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রথম ধাপ হিসেবে প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশন করা, ৫ আগস্ট যেটি ছাত্র-জনতা জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে, সেটি হবে ইনস্টিটিউশনাল রায়। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে ডিসকাশন থাকতে পারে, আর্গুমেন্ট, ডিবেট থাকতে পারে। সেগুলোর সমাধান রাজপথে হবে, সংসদে হবে। কিন্তু আওয়ামী লীগ যে অপসংস্কৃতি চালু করেছিল সেটি আর বাংলাদেশে ফেরত আনতে চাই না। সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৫ আগস্টের পর বিএনপি নয়, জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করে দিতেবিস্তারিত পড়ুন

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এ মেলা চলবে ৬বিস্তারিত পড়ুন

রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চলাকালে আত্মরক্ষার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
  • সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • চাঁদাবাজের খোঁজ পেলে ধরে আনুন: ডিএসসিসি প্রশাসক
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ