রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানে একাধিকবার ওমরা পালনে সৌদির নিষেধাজ্ঞা

গত সপ্তাহ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রমজানকে ওমরাহ পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করা হয়। এ মাসে অনেক মুসল্লি পবিত্র নগরী মক্কা ও মদিনায় যাওয়ার অপেক্ষায় থাকেন। তবে এবার রমজান মাসে একাধিকবার ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ।
মূলত অতিরিক্ত মুসল্লি হওয়ার কারণে রমজান মাসে দ্বিতীয়বার ওমরা পালনের সুযোগ দিবে না সৌদি আরব।

খবর গালফ নিউজের।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজানে কাউকে দু’বার ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে না। এছাড়া পবিত্র এ মাসে ওমরাহ পালনকারীদের মক্কা-মদিনায় দীর্ঘ সময় না থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন কাউকে সুযোগদানে এবং ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নুসাকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরাহ’র যাবতীয় তথ্য সেবা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এ অ্যাপের মাধ্যমে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য আবেদন জানায় তাহলে তার আবেদন গৃহীত হবে না। তবে অ্যাপ থেকে নতুন কেউ আবেদন করতে পারবেন।

পবিত্র রমজানে সৌদিসহ বিশ্বের অনেক মুসল্লি ওমরাহ পালনের জন্য গ্রান্ড মসজিদে ভিড় করে থাকেন। এজন্য সৌদি কর্তৃপক্ষ নিরবিচ্ছিন্নভাবে এবং ভোগান্তি ছাড়া মুসল্লিদের ওমরাহ পালনে এ পদক্ষেপ নিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা