বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের সাথে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের মতবিনিময়

 যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য মতবিনিময় করেছেন।
রাজগঞ্জ বাজারের ডাঃ আহাদ আলী খান গোল চত্বরে নির্মাণাধীন আওয়ামী লীগ অফিসের সামনে শুক্রবার (২৭ জানুয়ারি-২০২৩) বিকালে এ মতবিনিময় করেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেনের সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা এড. বশির খান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, সিনিয়র আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দিন, তরুন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, শরিফুল ইসলাম চাকলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
এরপর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য রাজগঞ্জ এলাকার সকল সরকারি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এক বক্তব্যে বলেন- উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তার স্বার্থে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তিনি জনগণের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌছে দেয়ার উদাত্ত আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম