রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে চালু হচ্ছে সেই কোভিড হাসপাতাল

আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড হাসপাতাল।

সব ঠিক থাকলে রোববার (১৮ এপ্রিল) চালু হবে কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতাল। প্রাথমিকভাবে ২০টি আইসিইউ ও ১৫০টি সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে হাজার শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল।

চলছে শেষ মুহূর্তে ঝালিয়ে নেয়ার কাজ। তৈরি হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে দশটি এসডিও আর দশটি আইসিইউ শয্যা পুরোপরি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসে গেছে ২০০ আইসিউই বেড। অপেক্ষা আনুষ্ঠানিক শুরুর।

অথচ করোনার প্রথম ঢেউ সামলাতেই তৈরি ছিল ডিএসসিসির এ আইসোলেশন সেন্টার।
তবে দ্বিতীয় ঢেউয়ের দেড় মাসেও কেন চালু হলো না এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম জানান, কেবল আইসেলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে।

মেয়র বলেন, সিটি করপোরেশনের জায়গা ছিল দোকানের জন্য এটা রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। এখানে নকশার পরিবর্তনে অনেক কাজ করতে হচ্ছে।

আটশ সাধারণ শয্যার সঙ্গে ২০০ এসডিও আর আইসিইউ বেড রয়েছে এখানে।
সব ঠিক থাকলে রোববারই আংশিক চালু হচ্ছে দেশের প্রথম কোভিড হাসপাতাল।

মে মাসের মধ্যেই পুরোপুরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কেএম নাসির উদ্দিন।

তিনি বলেন, ১৮ তারিখ আমরা একটা তারিখ নির্ধারণ করেছি, ২১২টার মতো আইসিইউ সাপোর্ট অর্থাৎ করোনা আইসিইউ সাপোর্ট এখানে থাকছে। হাইপোনেজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সিসটেম, জরুরি ভাগের ৩০ জন পুরুষ ও ২০ নারীকে দ্রুত চিকিৎসাব্যবস্থা মধ্যে আনতে পারব।
আপতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে। পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে।
তথ্যসূত্র: সময় নিউজ

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহারবিস্তারিত পড়ুন

  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?