রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজধানীর বংশাল থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ফয়সাল, মো. চাঁন মিয়া, মো. পলাশ, মো. নেছার ও মো. নাঈম শেখ।

পুলিশের দাবি, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া ডাকাত হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।

শুক্রবার (২৯ অক্টোবর) বংশাল থানার ফুলবাড়ীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। এ সময় তথ্য পাই, বংশাল থানার ফুলবাড়ী এলাকায় কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেষ্টা করলে ফয়সাল, চাঁন মিয়া, পলাশ, নেছার ও নাঈম শেখ নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়। আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো ফোল্ডিং চাকু ও একটি লোহার রড।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ভাড়াটিয়া হিসেবে থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় যাত্রী, পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।

বংশাল থানায় মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ইউরোপের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক কূটনীতি আরওবিস্তারিত পড়ুন

নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল প্লেটের পাশাপাশি এখন সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করেছেবিস্তারিত পড়ুন

  • জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
  • ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
  • রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • হাম উপসর্গ কেড়ে নিল আরও ৮ শিশুর প্রাণ
  • আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না : জামায়াত আমির
  • এমপির বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও
  • গত ১৭ বছর পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি
  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম