বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে স্কুল ও শপিং ব্যাগে কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর পল্লবী এলাকায় স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‍্যাব জানায়, জব্দ এ ইয়াবার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৭৮ হাজার টাকাও জব্দ করে র‍্যাব। গ্রেফতাররা হলেন- মো. আবদুর রহিম (৪১), ও মো. আবু তাহের (৪০)।

শুক্রবার (১১ জুন) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার গোয়েন্দা সূত্রে পল্লবী এলাকায় মাদক কারবারীদের একটি বড় চালান হস্তান্তরের খবর পায় র‍্যাব। যার ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল পল্লবী থানার আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারদের তল্লাশির সময় তাদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেফতার রহিম ও তাহের দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করে।সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় তারা নিত্যনতুন কৌশল অবলম্বন করছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের দেয়া তথ্য যাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এএসপি আবদুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর