বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর বাজারগুলোতে চাল-তেল-আদা-রসুনের দাম বেড়েছে

গত এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে চাল, সয়াবিন তেল, দেশি-বিদেশি পেঁয়াজ, দেশি রসুন, আদা, মসুর ডাল এবং শুকনা মরিচের দাম বেড়েছে। বিপরীতে পাম অয়েল, ছোলা, হলুদ, খেজুর, ব্রয়লার মুরগির দাম কমেছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশ’র (টিসিবি) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ানবাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামবাজার, কচুক্ষেত, মৌলভী বাজার, মহাখালী, উত্তরা আজমপুর, রহমতগঞ্জ, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম গত এক সপ্তাহে বেড়েছে দশমিক ৭৯ শতাংশ। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ৬৩০ থেকে ৬৫০ টাকায়।

পাশাপাশি বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ১ দশমিক ২৪ শতাংশ। বর্তমানে খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়।

তবে পাম অয়েলের দাম কমেছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে খোলা পাম অয়েলের দাম দশমিক ৯২ শতাংশ কমে ১০৬ থেকে ১১০ টাকা এবং সুপার পাম অয়েলের দাম ২ দশমিক ২১ শতাংশ কমে ১০৯ থেকে ১১২ টাকা লিটার বিক্রি হচ্ছে।

টিসিবি বলছে, সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম ১ দশমিক ৬৩ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। মাঝারি মানের পাইজাম চালের দাম ৩ দশমিক ৭০ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬০ টাকায়। আর মোটা চালের দাম ৫ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৪৬ থেকে ৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

দামবৃদ্ধির তালিকায় থাকা মাঝারি মানের মসুর ডাল সপ্তাহের ব্যবধানে ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে। দেশি আদার দাম ২৯ দশমিক ৪১ শতাংশ বেড়ে কেজি ১০০ থেকে ১২০ টাকা হয়ে গেছে। আমদানি করা আদার দাম ১৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকায়। আমদানি করা শুকনা মরিচের দাম ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকায়।

টিসিবি আরও জানিয়েছে, গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ১৫ দশমিক ৩৮ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৩ দশমিক ১৭ শতাংশ। বাজারে বিদেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। দেশি রসুনের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়।

বৃদ্ধির তালিকায় আরও রয়েছে দারচিনি এবং গুড়ো দুধের দাম। দারচিনির দাম গত এক সপ্তাহে ৬ দশমিক ১৭ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৮০ টাকায়। ডানো ব্র্যান্ডের গুড়ো দুধের দাম ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৬১০ থেকে ৬৫০ টাকায়।

তবে ডানো গুড়ো দুধের দাম বাড়লেও ডিপ্লোমা ও মার্কস ব্র্যান্ডের গুড়ো দুধের দাম কমেছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডিপ্লোমা দুধের দাম এক সপ্তাহে ৩ দশমিক ১০ শতাংশ কমে ৬১০ থেকে ৬৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মার্কস দুধের কেজি বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৭০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এই গুড়ো দুধের দাম বেড়েছে ১ দশমিক ৩৩ শতাংশ।

দাম কমার তালিকায় রয়েছে রমজানের অত্যাবশকীয় পণ্য খেজুর। সপ্তাহের ব্যবধানে সাধারণ মানের খেজুরের দাম ১৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে টিসিবি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে খেজুরের কেজি ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে।

দাম কমার তালিকায় রমজানের আরেক অত্যাবশকীয় পণ্য ছোলা। সপ্তাহের ব্যবধানে ছোলার দাম ১০ শতাংশ কমে কেজি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ তালিকায় থাকা প্যাকেট আটার দাম সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৪৭ শতাংশ কমে ৩২ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।

টিসিবি আরও জানিয়েছে, আমদানি করা হলুদের কেজি এখন ১৪০ থেকে ১৮০ টাকা। সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম কমেছে ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। লবঙ্গের দাম ৬ দশমিক ৯৮ শতাংশ কমে ৭০০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ৪ দশমিক ৮৪ শতাংশ কমে প্রতিকেজি ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতেবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী