বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর সড়কে গণপরিবহন কম, জনচলাচলও সীমিত

‘স্যার, মাছগুলা এক্কেবারে তাজা। আইজ কাস্টমার কম, তাই এই দামে পাইতাছেন। অন্যদিন হইলে কেজিতে অন্তত ৫০ টাকা বেশি দাম হইত।’ শুক্রবার (২৬ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারের মাছ বিক্রেতা শাহ আলম তার পরিচিত ক্রেতা আবদুল মান্নানকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলছিলেন। আবদুল মান্নান প্রতি শুক্রবার ছুটির দিনে কারওয়ান বাজার থেকে বাজার করেন। মাছ বিক্রেতার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখলেন সত্যিই আজ বাজারে লোকজন কম।

অন্যান্য শুক্রবার মাছের বাজারে ক্রেতার ভিড়ে পা ফেলার উপায় না থাকলেও আজ ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত অনেক কম। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ দেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সে কারণে অনেকেই বের হননি ঘর থেকে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য ২৬ ও ২৭ মার্চ ঢাকা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। এ সাময়িক অসুবিধার জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম। বেশিরভাগ রাস্তাই ফাঁকা। যেসব গণপরিবহন রাস্তায় নেমেছে সেগুলো ফাঁকা রাস্তা পেয়ে ছুটছে ঝড়ো গতিতে। নগরীর বিভিন্ন সড়ক বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়। প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি শোভা পাচ্ছে ।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান চলছে। এ অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন, এখনও আসছেন। তাদের চলাচল নির্বিঘ্ন করতে গত কয়েকদিন ধরেই রাজধানীর অনেক সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ থাকছে। স্বাভাবিকভাবেই এ কদিন মানুষের রাস্তায় চলাচলের অভিজ্ঞতা সুখকর হয়নি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। বিকল্প রাস্তা খুঁজে পেতে লাটিমের মতো চক্কর খেতে হয়েছে।

রাজধানীর কামরাঙ্গীরচরের বাসিন্দা কামরুল হাসান জানান, কয়েকদিন আগে মধ্য বাড্ডা থেকে তার বাসায় পৌঁছাতে আড়াই ঘণ্টা লেগেছে। এ কারণে এখন বুঝে-শুনে ট্রাফিক পুলিশের নির্দেশনা দেখে তবেই বের হচ্ছেন বলে জানান।

ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিও ছিল চোখে পড়ার মতো।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনেরবিস্তারিত পড়ুন

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব

ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ
  • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
  • ৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, ফোন করে মন্ত্রীর দুঃখ প্রকাশ
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য