রাজবাড়ীতে গণধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন


রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকার আল আমীন ফকির, মোস্তফা ফকির, আকাশ সরকার, ফজলুর রহমান, সুজন ও মোঃ বাবু ব্যাপারী।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, রাজবাড়ী শহরের ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকার ইউনুছ খার ছেলে সুজন গত ২০১৯ সালের ২৮ জানুয়ারি বিকেলে একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার একটি পরিত্যক্ত ছাত্রাবাসে নিয়ে ৬ জনে দলবেঁধে ধর্ষণ করে। ওই দিনই মেয়েটি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় আদালত দীর্ঘ শুনানি শেষে দলবেঁধে ধর্ষণ প্রমাণিত হওয়ায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড আদেশ দেন আদালত।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন


