বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতের আধারে কর্মহীন মানুষের পাশে কালিগঞ্জ থানার ওসি

রাতের আঁধারে ত্রাণ নিয়ে হাজির সাতক্ষীরার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে অসহায় প্রতিবন্ধী এক নারী ছোট একটা জরাজীর্ণ ঘরে বসবাস করেন।

স্বামীহারা অসহায় এই নারী সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে কাজ করতেন গ্রামে গ্রামে। সরকার ঘোষিত কঠোর লকডাউনে বন্ধ হয়ে গেছে সেই কাজও। গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ না করতে পারার সঙ্গে থমকে গেছে তার স্বাভাবিক জীবনযাত্রা। সন্তানের মুখে কী তুলে দেবেন সেই চিন্তায় হয়ে গেছেন একপ্রকার দিশেহারা।

শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে ঘড়ির কাটায় রাত তখন ১২টা ২০ মিনিট বাজে। হঠাৎ দরজায় কে যেন ঠক ঠক করল। খুলে দেখেন কয়েকজন ভদ্রলোক একটা শুকনো খাবারের পোটলা নিয়ে এসেছেন। পরিচয় জেনেই চোখ যেন কপালে উঠল ওই নারীর। তিনি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা। ওই নারীর দুর্ভোগে পড়ার বিষয়টি জেনে খাবার নিয়ে ছুটে এসেছেন তিনি।

চোখ ছলছল করা কৃতজ্ঞতাপূর্ণ ওই মুখে যেন কোনো কথাই বের হচ্ছিল না। শুধু মুখ বিড়বিড় করে কী যেন বলছিলেন।

শুধু ওই নারী না। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়ন, মৌতলা, মথুরেশপুর, নলতা সহ বেশ কয়েকটি স্থানের প্রায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কালিগঞ্জ থানার ওসি। এ নিয়ে গত তিনদিনে শুধুমাত্র জেলা পুলিশ সুপারের উদ্যোগেই কয়েক হাজার পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘খুলনা রেঞ্জ ডিআইজি মহোদয়ের ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের উদ্যোগে থানার পুলিশ সদস্যদের প্রচেষ্টায় উপজেলার প্রায় ৩ শতাধিক পরিবারকে এ পর্যন্ত ত্রাণ সহায়তা প্রদান করেছি। এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।’

সেই সাথে সাথে সমাজের বিত্তবানদের অসহায় হতদরিদ্র দিনমজুরদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয়বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত