সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতে মুরগির লোভ দেখিয়ে সিংহীকে দিয়ে চলত বেআইনি কাজ

পর্যটকদের সামনে রাতের অন্ধকারে চলত খেলা। তার জন্য নেওয়া হত মোটা অঙ্কের টিকিট খরচ। ভারতের গুজরাটের গিরের বাবারিয়া রেঞ্জে বেআইনিভাবে এই খোলা দেখানো হত। সিংহীর সামনে মুরগির লোভ দেখিয়ে পর্যটকদের খেলা দেখানো হত।

বন্যকর্মীদের কথায় এই ধরনের কাজ খুব ঘৃণ্য এবং ভয়ঙ্কর। কারণ, এতে সিংহীর জীবনে গতিপথ ব্যাহত হচ্ছে। পাশাপাশি কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৮ সালের একটি ভিডিও ভাইরাল হয়। তারপরই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, এর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তিনটি পর্যটন সংস্থা।

পরে, এই ঘটনা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে অপরাধীদের তিন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জানা যায়, অভিযুক্ত ধ্রুবকবাদী, জঙ্গলের মধ্যে তারই একটি জমি ছেড়ে দেন এই বেআইনি কাজের জন্য। সেই জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। পর্যটকদের থেকে ছয় হাজার টাকা টিকিট বাবদ নিয়ে খেলা দেখানো হত। বণ্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

২০১৮ সালে রাতের অন্ধকারে খেলা দেখানোর সময়ই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। যারা মুরগি হাতে নিয়ে সিংহটিকে উস্কাতেন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল