বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেশনের দাবিতে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভা

স্বাস্থ্যবিধি মেনে ‘কর্মহীন মানুষের মাঝে রেশন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র’ দেওয়ার দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫ টায় এ আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি আকবার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান পান্না, পৌর ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির মহিলা সম্পাদিকা মাফুজা খাতুন, ভূমিহীন নেতা মনিরুল ইসলাম, ইয়াছিন আলী প্রমুখ।

বক্তারা বলেন, করোনার সংক্রমণ জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ কমাতে ৩য় সপ্তাহের মতো চলছে জেলায় লকডাউন। ওই লকডাউনে কোন কাজ করতে না পেরে কর্মহীন হয়ে গৃহবন্দি দিনপাত করছেন হাজার হাজার মানুষ। অথচ গত বছর করোনার সময়ে জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান স্বেচ্ছায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছিল। কিন্তু এবার তা ব্যতিক্রম। এখনও পর্যন্ত জেলা প্রশাসন কর্মহীন মানুষের মাঝে কোন খাদ্য সহায়তা দিয়েছেন বলে আমাদের বোধগম্য নয়। অবিলম্বে ওই কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও স্থায়ী রেশনের ব্যবস্থা করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি গৃহহীনরা সরকারের দেওয়া ২ শতক জমির উপর নির্মিত ঘর পেলেও ওই ঘরে বসবাসকারীরা অনেকে বসবাস না করে অন্যদের কাছে টাকার বিনিময়ে হস্তন্তর করার পায়তারা করছে। ঐ প্রকল্পটি আজ দুর্নীতিতে ছেঁয়ে গেছে। তা বন্ধ করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

এছাড়াও একশ্রেণির ভূমিহীন নামধারী চাঁদাবাজ প্রতারক ও বিভিন্ন মামলার আসামীরা হতদরিদ্র ভূমিহীনদের কাছ থেকে টাকা নিয়ে ঘর পাইয়ে দেওয়ার পায়তারা চলমান রেখেছেন। ওই প্রতারকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দাবি পুলিশ প্রশাসনের কাছে করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা