রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া বুমেরাং হবে : ফখরুল

দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এটা করোনার জন্য আরেকটা বুমেরাং হবে। পুলিশ কী করবে আমরা জানি। মাঝখান থেকে যা হবে দেশের জনগণের হয়রানি আরও বাড়বে।’

সোমবার (১৭ মে) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনাকে আন্তরিকভাবে নিয়ন্ত্রণ করার ও প্রতিরোধের কোনো ইচ্ছাই নেই সরকারের। উল্টো নানা সুবিধা নেওয়াসহ হাসপাতালগুলোতে দুর্নীতির একটি বিরাট সুযোগ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর ঘোষণাকৃত প্রণোদনার টাকা লুটপাট করে খায়। আমরা বলার পরেও অন্যান্য রাজনৈতিক দলসহ কাউকে সম্পৃক্তের চিন্তাও করেনি। এটি করলে সচেতনতা সৃষ্টি করা সহজ হতো বলে মনে করেন বিএনপির এ শীর্ষ নেতা।

মির্জা ফখরুল আরও বলেন, ‘মানুষ খেতে পারছে না। অথচ তাদের বলা হচ্ছে ঘরে বসে থাকো। তারা বসে থাকবে, তবে সেই ব্যবস্থা তো সরকারকে নিতে হবে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা না করেই মানুষকে জোর করে ঘরে রাখতে ব্যর্থ চেষ্টা করছে।’

তিনি বলেন, সরকারের উদাসীনতা, অজ্ঞতা, দুর্নীতিগ্রস্ততায় লাকডাউন এখন ক্র্যাকডাউন করছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান

জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি সেটিকে ক্ষমতা হিসেবে দেখে না,বিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম