শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতক্ষীরায় ইফতার সামগ্রী বিতরণ

গাজী হাবিব,সাতক্ষীরা: লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অতিথি হিসেবে সাতক্ষীরায় দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এসময় তিনি বলেন, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রাণনাথ স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। তার মরহুম পিতাও একজন শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরাবাসীর কথা সব সময় ভাবেন। সেজন্য তিনি দেশের বাইরে থাকলেও পবিত্র রমজান মাসে জেলর বিভিন্ন উপজেলার দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের কথা ভেবে এ ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন।”

এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল ইসলাম প্রমুখ।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সাতক্ষীরা শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১ হাজার দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া জেলার সাত উপজেলার সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল (পরিবার প্রতি) ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি ও দেড় কেজি ছোলা। এসময় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সদর উপজেলার বৈকারীতে অবস্থিত খলিলনগর মাদ্রাসা মাঠে সাড়ে ১২ টার দিকে স্থানীয় গ্রামবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বৈকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, বৈকারী ইউনিয়ন আমির মো. জালাল উদ্দিন, ঘোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের