বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারী ডা. মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের এই শিশু শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ার মূল কারিগর হলেন সম্মানিত শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে সুযোগ্য শিক্ষকদের উপর। একটি শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে, তা নির্ভর করে আপনাদের মতো সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের উপর।” লেখা-পড়ার পাশা পাশি খেলা-ধূলার বিকল্প নেই। লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে।

তিনি আরও বলেন, “কোমলমতি ছেলে-মেয়েদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অপরিবর্তনীয়। তাই শিক্ষকদের শুধু পাঠদান নয়, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ