বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ

সাতক্ষীরা-২ (সদর- দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফ শহীদ আসিফের কবর জিয়ারত করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেবহাটা উপজেলার নিজ গ্রামে শহীদ আসিফের কবর জিয়ারতকালে তিনি শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি শহীদ আসিফের জমজ ভাই, বাবা এবং গ্রামের গণ্যমান্য মুরুব্বিয়ানরাও উপস্থিত ছিলেন।

জিয়ারতকালে আলহাজ্ব আব্দুর রউফ শহীদ আসিফের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, শহীদ আসিফের ত্যাগ গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা শেষে সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ