বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ নুর হোসেন দিবসে সাতক্ষীরায় জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’- এই স্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর ২০২৪) সকালে জেলা যুবদলের আয়োজনে শহরে করিম সুপার মার্কেট মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, যুবদল নেতা পারভেজ রোমেল, আরিফ ইকবাল, আশরাফ আলী, মনিরুল ইসলাম, জীবন প্রমুখ।

এসময় জেলা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ৯০ এর বীর শ‌হিদ এই তরু‌ণের স্লোগান ছিলো স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক ২৪ এর স্লোগানের সা‌থেই ছিল একই মিল। ফ‌্যাঁ‌সিবাদী ও সৈরাচার বি‌রোধী এ আন্দোল‌নেও অ‌নেক নুর হো‌সেনকে জীবন দি‌তে হ‌য়ে‌ছে। তাই আর যেন বাংলার মাটিতে কোন সৈরাশাসক ফি‌রে না আসে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর