রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব খানকে এক নজর দেখতে না পেরে নারীর আত্মহত্যার চেষ্টা

সরকারি অনুদানের নির্মিত ‘গলুই’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ২৮ সেপ্টেম্বর থেকে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি সীমানার জামথল ঘাটে অবস্থান করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তাকে এক নজর দেখার জন্য প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছেন হাজার হাজার দর্শক ও ভক্ত অনুরাগী।

শাকিব খানের শুটিং দেখতে নিয়ে না যাওয়ায় স্বামীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সুমাইয়া নামের এক গৃহবধূ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামে সোমবার (১১ অক্টোবর) বিকেলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। কিছুক্ষণ পর গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান।

ওই গৃহবধূর স্বামী জানান, ‘জামথল ঘাটে শাকিব খানের শুটিং দেখার জন্য আমার স্ত্রী বায়না ধরে। আমি জন্ডিস রোগে আক্রান্ত থাকায় দু-একদিন পর নিয়ে যেতে চাই। কিন্তু সে তা না মানায় আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালায় সে।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি আমি দেখেছি। এরপর আমাদের খুবই খারাপ লেগেছে বিষয়টি। আমরা পুরো ‘গলুই’ টিমের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করেছি পরিবারটির প্রতি। যিনি আত্মহ্যাতার চেষ্টা করেছিলেন সেই গৃহবধূ এবং তাঁর পরিবারের সদস্যদের আমাদের শুটিংয়ে আহ্বান জানাচ্ছি। তারা যদি আসতে চান তাহলে শাকিব খান-পূজা’সহ গলুই সিনেমা টিমের পক্ষ থেকে আমরা তাদের একটা উন্মুক্ত সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি নৈশভোজের আয়োজনও করতে চাই। সবকিছু আমরা নিজেরাই ব্যব্স্থা করবো। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্হানীয় ভাবে আমরা যোগাযোগ করারও চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার