রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব-বুবলীর সঙ্গে কাজ করবেন কিনা, যা বললেন অপু বিশ্বাস

সম্প্রতি ঢালিউড অঙ্গনে শাকিব-বুবলীর বিয়ে ও তাদের সন্তানের খবর বেশ আলোচিত হচ্ছে। শাকিব-বুবলী ইস্যুতে অপু বিশ্বাস প্রসঙ্গও উঠে এসেছে।

অপু বিশ্বাসকেও নানা প্রশ্নের মুখে হতে হচ্ছে। এমতাবস্থায় শাকিব-বুবলীর সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন কিনা সে বিষয়টিও উঠে এসেছে এক আলোচনায়।

সোমবার কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দেন অপু বিশ্বাস।

‘উৎসবের রঙে অপুর সঙ্গে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার ইন্দো-বাংলা প্রেসক্লাবে। কলকাতার সিআইটি রোডে প্রেসক্লাবের অস্থায়ী ঠিকানায় বিজয়া সম্মিলনীর ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অপু বিশ্বাস।
অনুষ্ঠানে তাকে সংবর্ধনাও দেওয়া হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে ছেলে আব্রাম খান জয়, সাবেক স্বামী শাকিব খান কিংবা সাকিব-বুলবুলি সম্পর্ক সব বিষয়েই কৌশলী ছিলেন অপু। শাকিব, বুবলি, অপুকে নিয়ে কোনো ছবি হলে তাতে অভিনয় করতে চান কিনা, সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চান? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটি দরকার, আমাদের একসঙ্গে নিয়ে ছবি করলে ভালো হবে, সে ক্ষেত্রে তারাই ডিসিশন মেকার।’

শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ এলে তিনি করবেন কিনা— এ প্রশ্নের উত্তরে অপু জানান, ‘আমি একজন অভিনেত্রী। আমার কাজই অভিনয় করা। তাই গল্প বা চরিত্র পছন্দ হলে সেখানে না করার কোনো প্রশ্নই ওঠে না।’ আগামী ভবিষ্যতে কলকাতায় শুটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়