বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গানেই আবেগ ‘কাড়িয়া নিলা ঘুম’ এ পাবেল-হৈমন্তীর কণ্ঠস্বর

বিনোদন প্রতিবেদক: বাংলা গানে নতুন মোড়! “কাড়িয়া নিলা ঘুম” শিরোনামেই আছে আবেগ, ব্যথা আর ভালোবাসার পরশ। আর সেই আবেগ ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। এই গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাহেদ পারভেজ পাবেল ও হৈমন্তী রক্ষিত দাস। সুরে আছেন সাজ্জাদ, আর সংগীতে তরুণ প্রতিভা প্রত্যয় খান যার ছোঁয়ায় গানটি পেয়েছে এক আলাদা মাত্রা।

গানটি প্রকাশিত হয়েছে IK Music Station-এর ইউটিউব চ্যানেলে। চমৎকার আয়োজন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সেট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ। প্রযোজনা করেছেন ইমদাদ খান, আর মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন এম.এইচ মুন্না।

প্রত্যয় খান বারবারই প্রমাণ করেছেন, তিনি শুধু সংগীত পরিচালক নন—বাংলা গানের ভবিষ্যতের অন্যতম ভরসাও বটে। তার সাউন্ড ডিজাইন, ইন্সট্রুমেন্ট চয়েস ও আবেগের মেলবন্ধন শ্রোতার মনে গভীর ছাপ ফেলে।

অন্যদিকে, জাহেদ পারভেজ পাবেল তার মেলোডিক ভয়েসে ভালোবাসার ব্যথাকে তুলে ধরেছেন অপূর্বভাবে। তার গলায় যেন ঘুম ভাঙানো কান্নার সুর। আর হৈমন্তী রক্ষিত দাস এই প্রজন্মের অন্যতম উজ্জ্বল কণ্ঠ। তার কণ্ঠে আছে কোমলতা, আবার দৃঢ়তার ছোঁয়াও। এই গানে তার গায়কী এক কথায় অনবদ্য।

গীতিকার মুনসুর সানি ও সুরকার সাজ্জাদ এই দুইজন মিলে এমন একটা আবেগঘন সৃষ্টি করেছেন, যা সহজেই শ্রোতাকে টেনে নেয়। গানের প্রতিটি লাইনে ভালোবাসার হাহাকার, হৃদয়ের গভীরতা।

ভিডিও নির্মাণেও রয়েছে যত্ন। সুন্দর সেট ডিজাইন, চোখে লাগার মতো ফ্রেম ও প্রাঞ্জল ক্যামেরার কাজ। এম.এইচ মুন্নার পরিচালনা এই গানটিকে শুধু গান না, একটুকরো গল্পে পরিণত করেছে।

গানটির প্রতিটি উপাদান মিলেই এটা এখন ‘টক অফ দ্য টাউন’। সোশ্যাল মিডিয়ায় দর্শক-শ্রোতা মুগ্ধ প্রশংসা করছেন, অনেকেই বলছেন “এমন গান আজকাল কম হয়।

জাহেদ পারভেজ পাবেল আওয়ার নিউজকে বলেন,
বাংলা গান ও সংগীতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে এই গান, এটাই প্রত্যাশা করছি। খুব কাছের একটা প্রজেক্ট। তবে গানের পর্দার পেছনের নায়ক হচ্ছেন ইমদাদ ভাই। এত বড় সেট, এত চমৎকার টিম সবই উনার সাহসী প্রযোজনায় সম্ভব হয়েছে।

বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে উনি যেভাবে বিনিয়োগ আর ভরসা দিয়ে পাশে দাঁড়ান, সেটাই সত্যিকারের অনুপ্রেরণা। শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি, আর ইমদাদ ভাইকে ধন্যবাদ এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়