সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বালুন্ডায় এক বৃদ্ধের বাড়িতে হামলা, বাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট

যশোরের শার্শার বালুন্ডা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৯২ বছরের বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের বাড়িতে গভীর রাতে হামলা করে নগদ টাকা, স্বর্ণলঙ্কার লুট ও নির্মানাধীন বাড়ি ভাংচুর করেছে দূর্বৃত্তরা।পিটিয়ে  আহত করেছে বৃদ্ধে জয়নুল আবেদ্বীনের স্ত্রী ও ২ মেয়েকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত ১ টার সময়। এ ব্যাপারে বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের মেয়ে আসমা খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে জানাগেছে, শার্শার বালাুন্ডা গ্রামের মৃত হাজী আমির আলী শেখের ছেলে  বৃদ্ধ জয়নাল আবেদ্বীন স্ত্রী ও ৩ মেয়ে নিয়ে বালুন্ডা গ্রামে বসবাস করেন। বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের ২ছেলে বিদেশ থাকে। এই সুযোগে বালুন্ডা গ্রামের প্রতিপক্ষ কেয়াম উদ্দিন ও আব্দুর রহিম এর নেতৃত্বে মঙ্গলবার দিন গত রাত ১ টার সময় গোলাম মোস্তফা, আব্দুল হাকিম, হাদিউজ্জামান, সাইফুল ইসলাম, নুরুজ্জামান, মফিজুর রহমান, তরিকুল ইসলাম কালু, রাকিবুল হোসেন বুড়ো, আক্তারুজ্জামান, মনিরুজ্জামান, আশরাফুল, ইমরান হোসেন, নয়ন হোসেন, আব্দুল গফুর, আব্দুল মজিদসহ আরও ১০/১৫ জন গভীর রাতে পূর্ব পরিকল্পিত ভাবে বৃদ্ধ জয়নাল আবেদ্বীনের বাড়িতে হামলা করে।

এরপর দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রী ও ২মেয়ে আসমা খাতুন ও সেলিন খাতুনকে মারপিট করে আহত করে। এ সময় দূর্বৃত্তরা ঘরের মধ্যে আসবাবপত্র ভাংচুর করে ১লাখ ৩২ হাজার নগদ টাকা  ও বিদেশী ২টি সোনার চেইন, ৩জোড়া কানের দুল, ৩ টি আংটি ও ১টি লাইট লুট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৪ লাখ টাকা। দূবৃৃত্তরা লুট করে চলে যাবার সময় জয়নুল আবেদ্বীনের নতুন নির্মিত ঘর ও প্রাচীর ভেঙ্গে দেয়। এ ঘটনার পর থেকে বৃদ্ধ জয়নাল আবেদ্বীন তার পরিবার নিয়ে আতংকে রয়েছে।

কারন দূর্বৃত্তরা জয়নুল আবেদ্বীনের পরিবারকে বোমা মেরে হত্যার হুমকি দিচ্ছে।জয়নাল আবেদ্বীনের  পরিবারের অভিযোগ থানার ওসি মামলা নিতে গড়িমশি করছে। সাধারন জিডি করার পরামর্শ দিচ্ছে। বিষযটি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, অভিযোগ পেয়েছি। যা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর