শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিকলে বেঁধে ফের অবৈধ ভারতীয়দের দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে দ্বিতীয় বিমানটি ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সি১৭ গ্লোবমাস্টার থ্রি কার্গো বিমানে করে ১১৯ জন ভারতীয় অভিবাসীকে পাঠানো হয়েছে। ফেরত আসা এসব অভিবাসীর মধ্যে ১০০ জন উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার।

তাদের বেশিরভাগই ১৮ থেকে ৩০ বছর বয়সী পুরুষ, তবে চারজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্কও ছিল বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে। আজ রবিবার রাতে দেড় শতাধিক অবৈধ অভিবাসীর তৃতীয় বিমান অমৃতসরে অবতরণের কথা রয়েছে বলেও জানানো হয় খবরে।

ফেরত আসা অভিবাসীদের অনেকের অভিযোগ, বিমানে থাকা নারী ও শিশুদের হাত বাঁধা ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এছাড়া শিখ যুবকদের পাগড়ি ছাড়াই পাঠানো হয়।

হোশিয়ারপুরের কুরালা কালান গ্রামের দলজিৎ সিং দাবি করেন, যাত্রাপথে তাদের হাতকড়া পরানো হয়েছিল এবং তাদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের পায়ে শিকল দিয়ে বাঁধা ছিল, হাতও বাঁধা ছিল।’

ফিরোজপুরের চান্ডিওয়ালা গ্রামের সৌরভ বলেন, ‘আমাদের হাতকড়া পরিয়ে শিকল দিয়ে বেঁধে বিমানে তোলা হয় এবং ফেরত পাঠানো হয়। তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে এবং আমাদের অপমান করেছে।’

ফেরত পাঠানো গুরুদাসপুর জেলার দুই চাচাতো ভাই জানান, বিতাড়িত ও নির্যাতনের সময় মার্কিন সেনা সদস্যরা তাদের হুমকি দিয়েছিল।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত আসা অভিবাসীদের তাদের নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া, গুজরাট ও মহারাষ্ট্র থেকে আসা যাত্রীদের সকালের বিমানে বাড়ি পাঠানো হবে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ কর্মকর্তা।

এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেছেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন প্রায় ৫০০ ভারতীয়কে ফেরত পাঠানোর জন্য তালিকাভুক্ত করেছে।

ভারতীয় অবৈধ অভিবাসীরা প্রায়ই চোরাচালানকারীদের হাজার হাজার ডলার প্রদান করে, যা জমি বন্ধক বা গহনা থেকে সংগৃহীত হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য দেশে প্রবেশের জন্য।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীবাহী প্রথম বিমানটি চলতি মাসের শুরুতে অমৃতসরে অবতরণ করেছিল। সেসময় অভিবাসীদের হাতকড়া পরিয়ে একটি সামরিক বিমানে শিকল দিয়ে বেঁধে ফিরিয়ে আনা হয়।

বিমানটি অবতরণের পরপরই বিতর্ক শুরু হয়। ভারতীয় নাগরিকদের এভাবে ‘অপমান’ করার বিষয়ে মোদি সরকারের কঠোর সমালোচনা করে যেখানে বিরোধী দলগুলো।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন