শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বিল নিয়ে মাউশির চিঠি

সারা দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবর মাসের এমপিও বিল ২৭ তারিখের মধ্যে সাবমিটের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর বিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও-এর অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের আগস্ট থেকে এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল প্রদান করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান apps.emis.gov.bd লিংকে তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ-ইন করে বিল প্রদান করবেন।

চিঠিতে বলা হয়, এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও-এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও-এর অর্থ ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়।

এতে বলা হয়, প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও-এর অর্থ ইএফটিতে পাঠানো না হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে apps.emis.gov.bd লিংকে প্রবেশ করে ২০২৫ সালের অক্টোবরের এমপিও-এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী