বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র তৈরিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ঘোষণা পত্র তৈরিতে সরকার গুরুত্ব দিয়েছে। আশা করি সবার প্রত্যাশার প্রতিফলন থাকবে।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা ব্যাপারে শফিকুল আলম বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা, জাতীর দায়।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে। হাসিনার আমলের পাপাচারের শেষ নাই। আয়নাঘর বলেন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলাচত্বর হত্যাকাণ্ড, সাইদীর ফাঁসির রায় পরবর্তী হত্যাকাণ্ডসহ অসংখ্য গুম খুন। সেই সঙ্গে রাতের ভোটসহ অসংখ্য অপরাধ করেছে হাসিনা। তার বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনেছিল তাকেও সেভাবে ফেরাতে হবে।

প্রেস সচিব বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, উনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান