বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুল্ক ইস্যুতে এবার মুখ খুললেন শি জিনপিং

চীনের ওপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘটনাকে গুন্ডামি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকালে বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। খবর সিনহুয়া ও বিবিসির।

এ সময় শি জিনপিং বলেন, মার্কিন শুল্ক নিয়ে চীন ভীত নয়। চীন ও ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং যৌথভাবে আমেরিকার একতরফা গুন্ডামি প্রতিরোধ করা।

বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য নিয়ে উত্তেজনার কারণে বেইজিং-ইইউর সহযোগিতা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

উল্লেখ্য, স্পেন প্রতি বছর চীন থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য ক্রয় করে।

এদিকে আলাদা এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এ ধরনের লড়াই চায় না। আর এ নিয়ে আমরা ভীত না।

সম্প্রতি চীন থেকে আমেরিকায় যাওয়া পণ্যে শুল্ক আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে তা আরও ২০ শতাংশ বাড়ানো হয়।সর্বশেষ মার্কিন পণ্যের ওপরও চীন ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী