বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিখোঁজের পর লাশ উদ্ধার

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর পুরোনো একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তিনি ছড়িয়ে দিয়েছিলেন বা ফোনে রেকর্ড করেছিলেন। কিন্তু তিন মাস ৮ দিন আগে একটি পডকাস্টে নিজেই এই তথ্যকে ‘প্রমাণহীন অভিযোগ’ বলে অস্বীকার করেছিলেন তাহসিফ।

২১ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে তাহসিফ নিজের চাকরি থেকে শুরু করে বিমানবাহিনীর নানা বিষয়ে খোলামেলা আলাপ করেন। তাকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়েও মুখ খোলেন এবং সেই প্রতিবেদনকে প্রোপাগান্ডা বলে দাবি করেন।

‘Speak With Rashid’ চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারটির শেষ দিকে উপস্থাপক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের সেই ভিডিওর প্রসঙ্গ তোলেন এবং জানতে চান, তাকে ঘিরে পত্রিকাটিতে যেসব অভিযোগ এসেছে, তা নিয়ে তার ব্যাখ্যা কী।

উত্তরে তাহসিফ বলেন, “ওখানে তারা ক্লিয়ারলি লিখেছে ভিডিওটি আমি ছড়িয়েছি। আমি যে শুট করেছি, এটাও তারা বলেনি। বলেছে রিফাত আশরাফী ভিডিওটা করেছে এবং আমি ভিডিওটা নাকি ছড়িয়ে দিয়েছি। আমি যদি ভিডিওটা করেও থাকি, ছড়িয়েও থাকি, হোয়াট ইজ দ্য প্রুভ দে আর হ্যাভিং। এটাও হতে পারে, এজন্য (এই অভিযোগের জন্য) আমি হয়তো আজকে এয়ার ফোর্সে নেই।”

এরপর উপস্থাপক প্রশ্ন করেন, “আপনি কি মনে করেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে এয়ারফোর্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে?”

এর জবাবেও তাহসিফ ভিডিও করার দাবিকে শুধুমাত্র ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “হতে পারে। যে ঘটনাগুলো ওই সময় ঘটেছিল। সবকিছু আমি বলব না। আমারও কিছু অপরাগতা আছে। আমার মনে হয়, এই অভিযোগের কারণে তারা এই জিনিসটা করেছে।”

তাহসিফ ঘটনাগুলোকে এভাবে ব্যাখ্যা করলেও তার এক বন্ধু ফেসবুকে আবার দাবি করেছেন, তিনিই শেখ হাসিনার ভিডিও ভাইরাল করার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত KSM Intisaar Inzimam নামের ওই ব্যক্তি নিজের ফেসবুকে লিখেছেন, “ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। হাসিনার ভিডিও ভাইরাল করার সাথে জড়িত এই ছেলেটার লাশ আজকে তুরাগ নদীতে ভেসে আসছে। গত পরশু রাতে সে বাইরে যায় এরপর এই ঘটনা। তার লাশের ছবিতে হাতে কাদা মাখা। বাকি সব ক্লিন, এইটা কিসের লক্ষণ আমি এখনি বলতে চাইনা তবে এইটা ব্যক্তিগত কোন কোন্দল বা এক্সিডেন্ট ক্লিয়ারলি প্রমাণিত না হলে। আমি ধরে নিব এইটা পলিটিকাল।”

এরপর তিনি লেখেন, “Tahsif Souri আদমজী কলেজে আমার বন্ধু ছিল এবং পরবর্তীতে আমরা ৭৯ বিএমএ equivalent coursemate হিসাবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন্ট সার্ভিস কোর্স করি। ওর সাথে আমার জীবনের আদর্শ আকাশ ও পাতাল। কিন্তু আমি যখনই কোন তালিম টাইপ কথা বলতাম চুপ করে শুনত। যদিও I wish he could understand better, but we all lead our lives in our way, maybe that’s what got to him.”

তার দাবি, “৫ই আগস্টের ভিডিও ফাঁস হওয়ার পর, তার মানহানি করা হয় নানান বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে কোন পুলিশি কেস করতে পারে নাই। আমার জানা মতে যদিও বহুল হারে মানহানি করা হয়েছিল। তাই আমার বিশ্বাস সব কিছু সেই হাসিনার হেলিকপ্টার এর ভিডিও ফাঁস এর সাথে কানেক্টেড। কারণ ৫ই আগস্টের ঘটনার আগেও ফ্যালকন এই তার ১ সপ্তাহ আগে আমার সাথে দেখা হয়, সে সাধারণ ডিউটি করছিল।”

একই রকম সংবাদ সমূহ

মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উলবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

২০ দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • নতুন কাঠামোয় বাড়তি বেতন আগামি সপ্তাহে, অনেকের বেতন নির্ধারণে জটিলতা
  • চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
  • দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী
  • দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
  • নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা
  • সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী